নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ডোমার উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়।অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১ লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নীলফামারী র‍্যাব-১৩ (সিপিসি-২)-এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির, নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নবসহ সেনাবাহিনী, র‍্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান Read more

ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

ঈদুল ফিতরের আগে দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার Read more

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের নাম শাহীন ইসলাম (২৮), Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন