ঈদুল ফিতরের আগে দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
আজ বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

 
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 
সবশেষ গত ১৯ মার্চ বিকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা কার্যকর হয়েছিল সেদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই।

 
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।এইচএ

 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টের মামলা: ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক ও পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Read more

ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো ও মানবিক মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে Read more

শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪

শরীয়তপুরে ধর্ষণের ঘটনায় আলোচনা সমালোচনা জন্ম নেয়ার পর ঘটনাটি আবার নতুন মোড় নিয়েছে। নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বুধবার Read more

চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক
চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক

চট্টগ্রাম নগরীতে একযোগে ৩৩০ জনকে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে বহিষ্কারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের Read more

দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান
দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান

দেশে দীর্ঘদিনের কাশির সমস্যায় ভুগছেন অনেকেই। সারাজীবন কাশির ওষুধ খেয়ে যাওয়া যেমন কষ্টকর, তেমনি তা শরীরের জন্যও সবসময় ভালো নয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন