ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার আবারও শুরু হচ্ছে। আগামী রোববার থেকে পুনরায় এই মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছে দেশটির আদালত।ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর ইসরায়েলের আদালতের এক মুখপাত্র নেতানিয়াহুর বিচার শুরুর তথ্য জানিয়েছেন।আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‌‌জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মামলার শুনানি শুরু হবে। এই মামলার শুনানি প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও শুরু থেকেই ইসরায়েলি এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে বিচার কার্যক্রম বারবার পিছিয়ে দেওয়া হয় এবং এর সমাপ্তি কবে ঘটবে তার কোনও নির্দিষ্ট সময়সীমা এখনও জানা যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) Read more

ইরানের বন্দরে মার্কিন অবরোধের নিন্দা জানাল রাশিয়া
ইরানের বন্দরে মার্কিন অবরোধের নিন্দা জানাল রাশিয়া

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সোমবার (১৩ এপ্রিল) বলেন, “এ করনের Read more

এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

পৃথিবীর সবচেয়ে শুদ্ধ হিমালয় পিংক সল্ট
পৃথিবীর সবচেয়ে শুদ্ধ হিমালয় পিংক সল্ট

রান্নার জন্য লবণের বিকল্প আর কিছুই হয় না। লবণ শরীরের জন্যও অত্যন্ত দরকারি উপাদান। লবণের মূল উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম Read more

লাকড়ি কুড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
লাকড়ি কুড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন