চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার টাকা না পেয়ে মাকে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আটক কিশোর মো. জাবেদুল ইসলাম জাবেদ (১৭)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়ির বাসিন্দা মৃত মো. ইয়াকুবের ছেলে। মারধরের শিকার তার মা মরিয়ম বেগম।পুলিশ জানায়, ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার (৮ এপ্রিল) রাতে পুলিশের একটি দল ওই এলাকায় গেলে সে পালিয়ে অন্যত্র চলে যায়। বৃহস্পতিবার দুপুরে সে নিজ বসতঘরে ফিরে এসেছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বসতঘর থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে অভিযুক্ত কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এর আগে, বুধবার (৮ এপ্রিল) বিকেলে চুন্নাপাড়া এলাকায় নিজ ঘরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে মারধরের অভিযোগ ওঠে জাবেদের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাতে বটি নিয়ে জাবেদ তার মায়ের কাছে টাকা দাবি করছেন। একপর্যায়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় ভুক্তভোগী নারীকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘টাকা দিব, মারিস না।’ আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তিনি থামেননি। ঘটনাটি তার বোন মোবাইল ফোনে ধারণ করেন বলে জানা গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখ্য সংগঠক Read more

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি
বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি

আসন্ন পুজোর আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন।মঙ্গলবার(২৯ জুলাই) কলকাতার 'ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন' Read more

নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

নদীতে গোসলে নেমে জালে পা জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নদীতে গোসলে নেমে জালে পা জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরে পানিতে ডুবে ৯ বছরের শিশু গালিব হোসেনের মৃত্যু হয়েছে। বুধবার বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা Read more

সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন