কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটম (অটোরিকশা) সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক কিশোর যাত্রীর মৃত্যু হয়।দুর্ঘটনায় আহত অন্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও টমটমটি জব্দ করে।শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা Read more

নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল
নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মিস আইনাক নাইটস বনাম আমো শার্কস। এ ম্যাচের আরও একটি বিশেষত্ব Read more

ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!
ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গুজাবিল নামের একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত জলাশয় ঘিরে দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। মাত্র ২৪ Read more

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু
সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার এই দেশটির বিরুদ্ধে এই Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের মধ্যে কুড়িগ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন