জাল ভোট প্রদান, ভোটে কারচুপি এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোট চলাকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‌‘জরুরি ঘোষণা’ শিরোনামে এক পোস্টে বিষয়টি জানান তিনি।ভোট বর্জনের তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাকা হয়েছে বলে জাতায়াত সূত্রে জানা গেছে।শেরপুর-৩ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যা নদীতে সেতু নেই, খেয়াই ভরসা লক্ষাধিক মানুষের
সন্ধ্যা নদীতে সেতু নেই, খেয়াই ভরসা লক্ষাধিক মানুষের

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে সন্ধ্যা নদীর উপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে অন্তত ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ। Read more

জনবল সংকটে বিপর্যস্ত আলফাডাঙ্গা প্রাণিসম্পদ সেবা
জনবল সংকটে বিপর্যস্ত আলফাডাঙ্গা প্রাণিসম্পদ সেবা

ফরিদপুরের আলফাডাঙ্গায় অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের ১১টি পদের মধ্যে ছয়টি শূন্য। Read more

কাপ্তাইয়ে ৩টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
কাপ্তাইয়ে ৩টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

অনাবৃষ্টি ও তাপদাহে শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) Read more

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও Read more

লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী
লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন