বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের একাধিক নিয়োগ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের মৌখিক পরীক্ষা এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি নিয়োগ পরীক্ষার সময়সূচি।সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এদিকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অনিবার্য কারণে শুধুমাত্র ওই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা চলমান থাকবে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি ২০২৬।পরীক্ষাটি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।উল্লেখ্য, ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ
ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ

বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না বলে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

অনন্যা পাণ্ডেকে স্পর্শ করায় তোপের মুখে করণ জোহর
অনন্যা পাণ্ডেকে স্পর্শ করায় তোপের মুখে করণ জোহর

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর সম্প্রতি তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে Read more

৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার
৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক দুই Read more

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা

ফের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের দেড়শো শিক্ষাপ্রতিষ্ঠানে সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড-ডে মিল চালু করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন