পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। আগামী ২০ জুন হেডিংলিতে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।সবমিলিয়ে পাঁচটি ভাষায় সম্প্রচার করা হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ম্যাচগুলো সম্প্রচার করা হবে।ইংরেজি ধারাভাষ্য প্যানেলে রাখা হয়েছে ৯ জনকে। ভারতের ৬ জনের পাশাপাশি ইংল্যান্ডের আছেন সাবেক তিন ক্রিকেটার। নাসের হুসেইনের সঙ্গে ইংরেজি ধারাভাষ্যে দেখা যাবে মাইকেল আথারটন ও স্টুয়ার্ট ব্রডকে। আর ভারতের রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, নভোজৎ সিং সিধু, সঞ্জয় মাঞ্জরেকার, দীনেশ কার্তিকের সঙ্গে আছেন অভিনব মুকুন্দ।ইংরেজির পাশাপাশি হিন্দিতেও রাখা হয়েছে নভোজৎ, কুম্বলে, মাঞ্জরেকারকে। এ ছাড়া পার্থিভ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, ভারুন অরুন, দীপ দাশ গুপ্তা, অনন্ত তিয়াগী এবং পাদামজিৎ শেহরাওয়াত আছেন হিন্দি ধারাভাষ্য প্যানেলে।ইংল্যান্ড-ভারত সিরিজের ধারাভাষ্য প্যানেল-ইংলিশ ধারাভাষ্য প্যানেল- রবি শাস্ত্রী, নভোজৎ সিং সিধু, দীনেশ কার্তিক, অনিল কুম্বলে, নাসের হুসেইন, মাইকেল আথারটন, স্টুয়ার্ট ব্রড, সঞ্জয় মাঞ্জরেকার এবং অভিনব মুকুন্দ।হিন্দি ধারাভাষ্য প্যানেল- নভোজৎ সিং সিধু, অনিল কুম্বলে, সঞ্জয় মাঞ্জরেকার, পার্থিভ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, ভারুন অরুন, দীপ দাশ গুপ্তা, অনন্ত তিয়াগী এবং পাদামজিৎ শেহরাওয়াত।তামিল ধারাভাষ্য প্যানেল- অভিনব মুকুন্দ, এস বাদ্রিনাথ, রমেশ, অনিরুধা শ্রীকান্ত, মাহেশ, আর শ্রীধর, ন্যানি এবং মুথু।তেলেগু ধারাভাষ্য প্যানেল- এমএসকে প্রসাদ, হানুমা বিহারি, আর শ্রীধর, টি সুমান, আশিষ রেড্ডি, কল্যাণ এবং এনসি কৌশিক।কন্নর ধারাভাষ্য প্যানেল- বিজয় ভরদ্বাজ, সুনীল যোশী, বিনয় কুমার, শ্রীনিবাস মুর্থী, পবন দেশপাণ্ডে, অখিল বালাচন্দ্র, ভরত চিপলি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলার সুযোগ আছে Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের Read more

ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ
ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ

ইসরায়েল সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের অন্তত Read more

কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন