ভূমি দস্যুতা, প্রতারণা ও জালিয়াতির একাধিক অভিযোগে কক্সবাজার সদরের কলাতলীর আলোচিত বেলায়ত হোসেনকে অবশেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে কক্সবাজারের দ্রুত বিচার আইনের আদালতের বিচারক আসাদ উদ্দিন আসিফ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলা সূত্রে জানা যায়, ১৩৫/২৬ নম্বর মামলার বাদী মেহেদী হাসান। মামলার আইনজীবী অ্যাডভোকেট বাপ্পি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, বেলায়ত হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় প্রতারণা, জালিয়াতি ও দ্রুত বিচার আইনে অন্তত নয়টি মামলা রয়েছে। এছাড়া আদালতে আরও ডজনাধিক মামলা বিচারাধীন রয়েছে।বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পিবিআই- সংক্রান্ত একটি আত্মসাতের মামলায় কারাভোগের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন বেলায়ত। সম্প্রতি তিনি তার ভাইসহ কয়েকজন উৎশৃঙ্খল নারীকে সঙ্গে নিয়ে মেহেদী হাসানের জমির দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন।তিনি আরও বলেন, পর্যটন এলাকার ফাঁকা বা বিরোধপূর্ণ জমি টার্গেট করে বেলায়ত ও তার চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে মামলা জটিলতা সৃষ্টি করে। এতে প্রকৃত মালিকরা হয়রানির শিকার হয়ে অনেক সময় আপস বা জমি ছেড়ে দিতে বাধ্য হন।আইনজীবীর দাবি, জমি দখলের ক্ষেত্রে বেলায়ত চক্র ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে থাকে। এর মাধ্যমে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দৃশ্যমান কোন ব্যবসা-বানিজ্য না করার পরে শুধুমাত্র জাল-জালিয়াতি কর কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি।এছাড়া ২০১৯ সালের কোভিড পরিস্থিতির সময় পিবিআইয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় তিনি কিছুদিন কারাভোগ করেন বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, মহেশখালীর বাসিন্দা সিরাজ আহমদের ছেলে বেলায়ত হোসেন দীর্ঘদিন ধরে কলাতলী ও ঝিলংজা এলাকায় ‘ল্যান্ড লর্ড’ হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন।স্থানীয়দের দাবি, জমি কেনাবেচার তথ্য পেলেই বেলায়ত চক্র ভুয়া দলিল তৈরি করে মামলা দায়ের করে। এতে প্রকৃত মালিকরা আইনি জটিলতায় পড়ে শেষ পর্যন্ত আপস করতে বাধ্য হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান ড. ইউনূসের
পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ্বান ড. ইউনূসের

প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন Read more

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার (১১ আগস্ট) ক্যানবেরায় Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবারন (১৪ অক্টোবর) দিবাগত রাত Read more

উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে বলে Read more

যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া
যে কারণে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ভেতরেও সংসদ সদস্যদের জন্য বিশাল অঙ্কের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণার পরেই ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন