মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন রণতরী, যুদ্ধবিমান এবং কয়েক হাজার সৈন্য এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি।ট্রাম্প বলেন, চুক্তি পুরোপুরি মেনে না চললে ইরানকে এমন ভয়াবহ হামলার শিকার হতে হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্রসহ সব বিমান, রণতরী এবং সামরিক সদস্য ইরানের আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যদি কোনো কারণে তা বাস্তবায়িত না হয়—যদিও তা হওয়ার সম্ভাবনা খুবই কম—তাহলে আবার গুলি চলা শুরু হবে এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, আরও উন্নত এবং আরও শক্তিশালী।ট্রাম্প আরও বলেন. অনেক আগেই এ বিষয়ে ঐকমত্য হয়েছিল যে, কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালি অবশ্যই খোলা ও নিরাপদ থাকতে হবে।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, বিশ্রাম করছে এবং পরবর্তী অভিযানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমেরিকা ফিরে এসেছে!’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেরে বাংলা নগর থানায় বিএনপির করা Read more

অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭
অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের কারণে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতাল অভ্যন্তরের জরুরি বিভাগের সামনে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের Read more

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।  রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে Read more

সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) দুপুরের দিকে অচেতন অবস্থায় Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন