ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ড্রামে পেট্টোল রেখে গভীর রাতে বিক্রি করতেন আব্দুস সামাদ (৪৫) নামে এক অসাধু ব্যবসায়ী। স্থানীয়রা খবর দিলে অভিযান চালায় সহকারী কমিশনার (ভুমি) আহসান উল হক। জব্দ করেন ড্রামে থাকা ১২০ লিটার পেট্টোল। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এ অভিযান চালান এ্যাসিল্যান্ড। পরে ভ্রাম্যমান আদালতে আব্দুস সামাদ করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, তেল সংকটের শুরু থেকে গভীর রাতে তার বাড়ীতে মোটরসাইকেল যাতায়াত বেড়ে গিয়েছিল। শুরুতে বুঝতে না পারলেও পরে সবাই অনুমান করেন তিনি ৩০০ টাকা লিটারে পেট্টোল বিক্রি করছেন। ‘ফুয়েল কার্ড চালুর পর নিবন্ধনহীন মোটরসাইকেলগুলোতে রাত ১২ টার পর থেকে পেট্টোল বিক্রি করছিলেন। ভ্রাম্যমান আদালতে এ কথা স্বীকার করেন আব্দুস সামাদ।’ বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান উল হক জানান, বাড়ীতে তেল বিক্রির যন্ত্রপাতিসহ একটি ড্রামে ১২০ লিটার পেট্টোল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সাজার পর জব্দকৃত পেট্টোল সরকারি মূল্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করা হয়েছে। ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে। সাধারণ মানুষকে এমন তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
