সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে, তাকে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেয়া যাবে।বুধবার (২৪ জুলাই) প্রকাশিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এর গেজেটে এটি বলা হয়েছে।সরকারের ‘বৈধ আদেশ’ অমান্য করাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে এতে উল্লেখ করা হয়েছে।সংশোধিত অধ্যাদেশের ৩৭ ধারায় ‘সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধানে’ বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসংগত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, তাহলে সেটি সরকারি কাজে বাধা সৃষ্টিকারী ‘অসদাচরণ’ গণ্য হবে।ছুটি বা যুক্তিসংগত কারণ ব্যতিত সরকারের অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকেন কিংবা অন্য কর্মচারীদের কাজ করতে বাধা দেন, তাহলেও সেটি ‘অসদাচরণ’ বলে বিবেচিত হবে।এ ধরনের অসদাচরণের জন্য শাস্তি হিসেবে সরকারি চাকরিজীবীদের নিম্নপদে বা নিম্নবেতন গ্রেডে নামিয়ে দেয়া, বাধ্যতামূলক অবসর, এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে।এছাড়া, শাস্তি নিশ্চিতে এক সদস্যের বদলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। কমিটিতে একজন নারী সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগও।তবে আগের অধ্যাদেশের মতো রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ সংশোধিত এই অধ্যাদেশে রাখা হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাগেরহাটে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় " দ্রুত Read more

বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা
বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

আগামীকাল বুধবার (৪ জুন) থেকে মুসলিমদের অন্যতম পবিত্র ইবাদাত হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।  জিলহজ মাসের চাঁদ দেখার পর হজের এই Read more

রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’
রিয়ালের জালে পিএসজির ‘এক হালি’

ফিফা ক্লাব বিশ্বাকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এ জয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ Read more

কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) Read more

জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু
জীবননগরে পানিতে ডুবে আরিফ নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) Read more

তারাগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট, খোলাবাজারে চড়া দাম
তারাগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট, খোলাবাজারে চড়া দাম

রংপুরের তারাগঞ্জে হঠাৎ করেই পেট্রোল, ডিজেল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। রবিবার (২২ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন