নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।সোমবার (০৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।স্থানীয়রা জানান, দুপুরে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা অসাবধানতাবশত টার্ন নিতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত
নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত

আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে বিরূপ আবহাওয়া এবং স্বাস্থ্যগত Read more

চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন Read more

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট Read more

শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?
শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?

তিন দফা দাবিতে ক্লাস ছেড়ে আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অন্যদিকে ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সারাদেশে কলেজ শিক্ষকদের Read more

লক্ষ্মীপুরে ইমাম হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে ৯ লাখ ইমাম-মুয়াজ্জিন
লক্ষ্মীপুরে ইমাম হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে ৯ লাখ ইমাম-মুয়াজ্জিন

বাংলাদেশ জাতীয় ইমাম সমতির সহ-সভাপতি মাওলানা হাবীব আহম্মদ শিহাব বলেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ইমাম। মানুষকে অপরাধ নয় কল্যাণের Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন