বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে তার মাঝেই বুধবার (২৭ আগস্ট) দু’জনেই খুব জাঁকজমকের সঙ্গে তাদের বাড়িতে একসাথে দেখা গেছে। সেখানে সুনীতা দাবি করেন যে, তারা কখনও আলাদা হতে পারবেন না। তবে, গোবিন্দর আইনজীবী ললিত বিন্দাল নিজেই নিশ্চিত করেছিলেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।এদিকে এ নিয়ে দুজনের কেউই এখনও পর্যন্ত সরাসরি কিছু বলেননি এতদিন। অবশেষে কালার্স টিভির রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর ওহ’-তে এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীতা।হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সুনীতা বলেন, ৪০ বছর একসঙ্গে কাটানো কি সহজ ব্যাপার? প্রত্যেক মানুষই জীবনে ভুল করে। তবে সব কিছুরই একটা সময় থাকে। আমি যৌবনে কিছু ভুল করেছি, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার এত বড় সন্তান আছে, তখন কীভাবে আবার ভুল হতে পারে? শোতে উপস্থিত অভিনেতা অভিষেক কুমার তাকে জিজ্ঞেস করেছিলেন, স্বামী-স্ত্রী সম্পর্ক নিয়ে যখন নানা গুজব রটছে, তখন তিনি কী বলতে চান। উত্তরে সুনীতা জানান, ভুল যে কারও জীবনে আসে, তবে তা দিয়ে সম্পর্কের ভিত্তি ভেঙে যায় না। এর আগে বিচ্ছেদের জল্পনার মাঝেও গোবিন্দা ও সুনীতা একসঙ্গে গণেশ পূজা করেন। সুনীতা আহুজা তখন এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন,  ‘যদি কিছু ঘটত, তাহলে আজ আমরা এতো কাছে আসতাম না। আমাদের মধ্যে অবশ্যই কিছু দূরত্ব থাকত। কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং ঈশ্বরও উপর থেকে এলেও না। আমার গোবিন্দাশুধু আমার, অন্য কারোর নয়। আমরা নিজেরা কিছু না বলা পর্যন্ত দয়া করে এই নিয়ে আলোচনা করবেন না।’অন্যদিকে, ২০২৫ সালের আগস্টে বিবিসিকে দেয়া এক বিবৃতিতে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘গত বছরের ডিসেম্বরে বিভিন্ন ধারায় গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা আহুজা। তবে, সবকিছু ঠিক আছে। দু’জনেই একটি সমঝোতায় আসতে চলেছেন। সুনীতা গোবিন্দর কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য যে কারণই দাবি করুক না কেন, এখন এই সমস্যা সমাধানের পথে।’এদিকে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের খবরের প্রতিক্রিয়ায় তাদের মেয়ে টিনা আহুজা হিন্দুস্তান টাইমসকে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, এগুলি কেবল গুঞ্জন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের নাজরান প্রদেশে পতিতাবৃত্তির অপরাধে ১২ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী। তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১
মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন।শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার Read more

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীবের সন্ধান চায় পরিবার
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজীবের সন্ধান চায় পরিবার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া বাজার থেকে সম্প্রতি নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনাে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন