চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি কারখানায় মেরামত কাজ করার সময় লোহার অ্যাঙ্গেলের তৈরি শেড ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া বেড়িবাঁধ সংলগ্ন ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নেছার আহমেদের ছেলে ফারুক (৪০) এবং কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার তালিবাড়ি এলাকার তাহের মোল্লার ছেলে জহির (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হালিশহরের তুহিন নামক এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানায় লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ পুরো শেডটি ভেঙে পড়লে উপরে কর্মরত দুই শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তড়িঘড়ি করে দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “বিকট শব্দ শুনে দৌঁড়ে এসে দেখি গোডাউনের শেড ভেঙে পড়েছে এবং দুইজনের মরদেহ পড়ে আছে। এরপর কারখানার বাকিরা দ্রুত সেখান থেকে চলে যায়।”সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ জাফর দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কোনো মরদেহের সন্ধান পাননি। ওই সময় কারখানার প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং কোনো শ্রমিক বা কর্মচারীর দেখা মেলেনি।তবে চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর নাহিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোডাউনের শেড ভেঙে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। তাদের ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।”ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষ গা-ঢাকা দেওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরবঙ্গ মহাসড়কে যানজটের শঙ্কা নেই: অতিরিক্ত ডিআইজি
উত্তরবঙ্গ মহাসড়কে যানজটের শঙ্কা নেই: অতিরিক্ত ডিআইজি

ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের Read more

ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত
ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার Read more

যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য
যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য

বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে দেশ আর এই তথ্য প্রযুক্তি অপব্যবহার করে সিরাজগঞ্জে চৌহালীতে দিনে রাতে কিছু অবৈধ চক্রের Read more

মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এরমধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিককে Read more

পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!
পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!

খানসামা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অনিয়মের সংবাদ প্রকাশের পর একদিকে সাংবাদিকের Read more

উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন