ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ধসে পড়েছে বাড়িঘর এবং নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। এছাড়া ব্যাপক পরিমাণে গাছ উপড়ে পড়ায় অনেক স্থানে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এ অবস্থায় চলাচলের রাস্তা থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসস্তূপ সরিয়ে নিতে হাতি নামানো হয়েছে।মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দেশটিতে এমনই বিরল এক দৃশ্য দেখা যায়।ইন্দোনেশিয়ার বেসরকারি সংবাদমাধ্যম কমপাস টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা বিকেএসডিএ আচেহ প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সুমাত্রা দ্বীপে চারটি হাতি পাঠিয়েছে। মূলত ওই অঞ্চলে ভয়াবহ বন্যায় চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারী যন্ত্রাংশগুলো মাটিতে চাপা পড়েছে। এছাড়া বড় বড় গাছের গুঁড়ি বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। ফলে ওই অঞ্চলে ভারী যন্ত্রাংশ পাঠানোর সুযোগ না থাকায় হাতিগুলোকে কাজে লাগানো হচ্ছে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন আরও ১০ লাখ মানুষ। সম্প্রতি বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর এসব বাস্তুহারাদের উত্তর ও পশ্চিম সুমাত্রাসহ আচেহ অঞ্চলে স্থানান্তর করা হচ্ছে।এদিকে ইন্দোনেশিয়াতে ভয়াবহ বন্যার কারণে সহমর্মিতা প্রকাশ করেছে চীন। পাশাপাশি দেশটি ইন্দোনেশিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে। যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে অবশেষে তিনিও না ফেরার দেশে
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে অবশেষে তিনিও না ফেরার দেশে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতম, তখন এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প উঠে Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে সারা বিশ্বের তারকাদের নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন
ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন