সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ওই সময়ে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও একাধিক ব্যাংক একাউন্ট থেকে অর্থ তুলে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ফিরে আসেন। এরপরই রাকিবুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতি প্রকাশ পায়। একই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন আব্দুল মজিদ।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে

দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় Read more

খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি
খেলাধুলায় প্রতিবন্ধীদের জন্য চীনের যত প্রযুক্তি

চীনে চলছে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য ক্রীড়ার আসর ১২তম ন্যাশনাল গেমস ফর পারসন্স উইথ ডিজঅ্যাবিলিটিজ। সেই সঙ্গে ৯ম জাতীয় স্পেশাল Read more

ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন Read more

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ Read more

দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের
দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ ও সেবার নাজুক অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ রোগীরা। শনিবার সকাল থেকে Read more

তাড়াইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, বৃদ্ধকে গণপিটুনি
তাড়াইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, বৃদ্ধকে গণপিটুনি

কিশোরগঞ্জের তাড়াইলে ধর্ষণের শিকার ১২ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী মোঃ হোসেন মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন