সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে বকুল হোসেন (৪০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৮ এপ্রিল) দুপুরে এই আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন।দণ্ডিত বকুল হোসেন শাহজাদপুর পৌর শহরের বাঁড়াবিল সরদার পাড়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের সময় বকুল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দণ্ডিত বকুল হোসেন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে এর আগেও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। ওসির যোগদানের পর থেকে উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় মাদকসেবী ও বিক্রেতাদের মাঝে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের প্রলোভনে তরুণীকে কুয়াকাটায় নিয়ে ধর্ষণ
বিয়ের প্রলোভনে তরুণীকে কুয়াকাটায় নিয়ে ধর্ষণ

যশোরের এক তরুণীকে বিয়ের প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ধর্ষণ মামলা তুলে নিতে চাপপ্রয়োগ ও জোরপূর্বক বিষ Read more

ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ, ১১ জন নিহত
ভারতে বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ, ১১ জন নিহত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়েছে। এতে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের Read more

৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর
৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর

বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় Read more

যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা Read more

সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা Read more

সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন