“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ।বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কমপ্লেক্স ভবনের সামনে প্রদক্ষিণ করে রোভার স্কাউট ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।স্কাউট সূ‌ত্রে জানা যায়, প্রতি বছর ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়। এই দিনটি বাংলাদেশের স্কাউট আন্দোলনের ইতিহাস, অর্জন ও মূল্যবোধ স্মরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা সভায় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় এবং নতুনভাবে সংগঠিত হয়। দেশের তরুণদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখছে। বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবের সঙ্গে অবদান রেখে চলেছে। আগামী দিনগুলোতেও রোভার স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা দেশের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরও বেশ কিছু স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা Read more

খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?

খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা Read more

বৈধ কাগজ ছাড়াই সুন্দরবন কুরিয়ারে চা বুকিং, তদন্তে কাস্টমস
বৈধ কাগজ ছাড়াই সুন্দরবন কুরিয়ারে চা বুকিং, তদন্তে কাস্টমস

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুন্দরবন কুরিয়ার এজেন্সীর মাধ্যমে পপুলার টি ফ্যাক্টরীর ৬০০ কেজি চা পরিবহণ ও চা বুকিং এ এজেন্সী প্রতিনিধি মো: Read more

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি Read more

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস
টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মরণনেশা ইয়াবাসহ নানান প্রকার মাদকদ্রব্য পাচারের আগ্রাসন বেড়েই চলছে। এই মাদক পাচার প্রতিরোধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন