পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির কথা বলা হলেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (০৮ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, এই যুদ্ধবিরতি মার্কিনি ও ইরানিদের মিত্রদের ক্ষেত্রেও কার্যকর হবে।তবে দখলদার ইসরায়েল শর্ত ভঙ্গ করে বুধবার সন্ধ্যার দিকে লেবাননে একসঙ্গে ১০০ বিমান হামলা চালায়। এতে দেশটির রাজধানী বৈরুতসহ অন্যান্য জায়গায় কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। অজ্ঞাত এ সেনা কমান্ডার বার্তাসংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।সংবাদমাধ্যম আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ নেতা জানান, ইসরায়েল লেবাননে যে ক্রাইম করেছে। সেটির শাস্তি তারা দেবেন।তিনি বলেন, “যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত। আর ইসরায়েল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধুমাত্র বুলেট দিয়েই প্রতিহত করা যাবে।”লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট এক ভুলে ১৪ বছরের আকবরের কাছে হেরে গিয়েছিলেন ভারতের ‘নেপোলিয়ন’ হিমু
ছোট এক ভুলে ১৪ বছরের আকবরের কাছে হেরে গিয়েছিলেন ভারতের ‘নেপোলিয়ন’ হিমু

ইতিহাসবিদ আর.সি. মজুমদার লিখেছেন, "পানিপথের যুদ্ধে একটি দুর্ঘটনার কারণে হিমুর নিশ্চিত বিজয় পরাজয়ে পরিণত হয়েছিল। তা না হলে দিল্লিতে মুঘলদের Read more

বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিনদিন পরইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের Read more

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার (১৮ Read more

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গতকাল বুধবার Read more

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও Read more

বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন