ইরাক-ইরান সীমান্তবর্তী দক্ষিণ ইরাকের বসরা শহরে এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।সূত্রে জানা গেছে, কুয়েতের দিক থেকে ধেয়ে আসা একটি মিসাইল বসরার আল-জুবাইর এলাকায় আঘাত হানে। ধারণা করা হচ্ছে, এটি একটি মার্কিন মিসাইল হামলা ছিল। মিসাইলটি সরাসরি একটি বসতবাড়ি, একটি কৃষি গুদাম এবং একটি বাগানে আঘাত করে।বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ৩ জন সাধারণ মানুষ প্রাণ হারান। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় একটি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং সেখানে থাকা দুটি পিকআপ ট্রাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরাকের অভ্যন্তরে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে এই হামলার বিষয়ে পেন্টাগন বা ইরাক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।বসরার আল-জুবাইর এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা পরবর্তী হামলার আতঙ্কে রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা
কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা

কুড়িগ্রামে দিনমজুর বাবার পক্ষে মেয়ের পড়াশোনার খরচটা চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় প্রতিবেশীদের চাপে মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন সেই অসহায় বাবা Read more

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (৭ জানুয়ারি) Read more

‘দেশু ৭’-এ ফিরছেন অনির্বাণ, দেবের পরিচালনা সিনেমায় থাকছে শুভশ্রী
‘দেশু ৭’-এ ফিরছেন অনির্বাণ, দেবের পরিচালনা সিনেমায় থাকছে শুভশ্রী

বহু দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেব। তাঁর আসন্ন ছবি ‘দেশু ৭’-এ গুরুত্বপূর্ণ Read more

বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের Read more

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক
সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক Read more

গাজায় দুই বছরে ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল
গাজায় দুই বছরে ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলের এই নৃশংস গণহত্যার ২ বছর পূর্ণ হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন