লেবানন উপকূলে সব ধরনের নৌযান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল সীমান্ত সংলগ্ন রাস আল-নাকুরা থেকে শুরু করে দক্ষিণের টায়ার (Tyre) শহরের উপকূল পর্যন্ত প্রায় ২০ নটিক্যাল মাইল এলাকাকে ‘নো-গো জোন’ বা নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।এই নিষেধাজ্ঞার আওতায় কেবল লেবাননের নৌবাহিনী নয়, বরং সাধারণ মৎস্যজীবীদের নৌকাও অন্তর্ভুক্ত রয়েছে। উপকূলীয় শহর ও গ্রামগুলোর একটি বড় অংশ তাদের জীবিকার জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল। স্থানীয় জেলেরা প্রতিদিন সমুদ্রে মাছ ধরে বাজারে বিক্রি বা রপ্তানি করে জীবন নির্বাহ করেন। ইসরায়েলের এই নতুন পদক্ষেপের ফলে হাজার হাজার মৎস্যজীবী ও তাঁদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, গতকাল টায়ার উপকূলের অদূরে ভূমধ্যসাগরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে হিজবুল্লাহর ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। ইসরায়েল এই অঞ্চলের সমুদ্রসীমায় তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইছে।অঞ্চলটিতে পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে। একদিকে যুদ্ধবিরতি ও আলোচনার গুঞ্জন শোনা গেলেও বাস্তবে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইসরায়েল স্থল ও আকাশপথে তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।টায়ার শহরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদগুলোতে বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মা হওয়ার পর আমি এখন বাঘিনী’
‘মা হওয়ার পর আমি এখন বাঘিনী’

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত Read more

নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত Read more

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক

দেশে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে কঠোর নীতিমালা আসছে। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। সড়কের শৃঙ্খলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন