জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হরমুজ প্রণালি বিষয়ক খসড়া প্রস্তাবকে ‘সম্পূর্ণ একপেশে, পক্ষপাতদুষ্ট এবং অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি এই কড়া প্রতিক্রিয়া জানান।আমির-সাঈদ ইরাভানি বলেন, প্রস্তাবটি বাস্তবতাকে বিকৃত করছে। তিনি অভিযোগ করেন, “বর্তমান সংকটের মূল কারণগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে আগ্রাসনের শিকার ইরানের ওপর দায় চাপানোর অপচেষ্টা করা হচ্ছে।” তিনি আরও স্পষ্ট করেন যে, এই প্রস্তাবটি তথ্যগত, আইনি এবং রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ।হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সমর্থন করে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, তেহরানের এই পদক্ষেপগুলো সম্পূর্ণভাবে ‘নিজেদের আত্মরক্ষার সহজাত অধিকার’ (Inherent right of self-defence) প্রয়োগের অংশ হিসেবে নেওয়া হয়েছে। তিনি একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে মানতে নারাজ।অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং তাদের ভূখণ্ডে ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা ইরানের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতার পরিপন্থী হিসেবে অভিহিত করেছে।নিরাপত্তা পরিষদের এই অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হতে চলেছে। কূটনৈতিক এই অচলাবস্থা যুদ্ধ বিরতির সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১২ জন।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

নেত্রকোনায় বিচার বিভাগের কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালিত
নেত্রকোনায় বিচার বিভাগের কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালিত

নেত্রকোনায় জেলা জজ কোর্টের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে তারা এই কর্মবিরত পালন করে বেলা Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
নেত্রকোনায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন