দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন-উর রশিদ বলেন, সাত বছর আগে স্থানীয় আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সাথে বিয়ে হয় মজনু মিয়া। সেই থেকে শ্বশুরবাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে সন্তান নিয়ে ঘরজামাই হিসাবে বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী আবার কখনো ঘরের টিন মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন। এছাড়া মজনু মিয়া একজন মাদকাসক্ত ছিলেন।নিহতের স্ত্রীর পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আরও জানান, গেল রাত সাড়ে ১০ টার দিকে খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমিয়ে পড়েন মজনু মিয়া। রাতের কোনো এক সময় সকলের অগোচরে আম গাছে উঠে ডালের সাথে গিট দিয়ে গলায় ফাঁস দেন। রোববার সকালে মজনু মিয়ার শাশুড়ি বাড়ির সামনে আমগাছের ডালে জামাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে গলায় ওরনা পেঁচানো মজনু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তাছাড়া পরিবারের কাছে থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার অনুরোধ
মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার অনুরোধ

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ Read more

গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক
গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক Read more

পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ Read more

হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার
হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক স্থান থেকে কবির হোসেন (৭০) ও সাইজুদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন,  নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সংশোধনীর Read more

তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল
তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন