শোবিজ ইন্ডাস্ট্রিতে ফের দুঃসংবাদ। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন তামিল টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিনী। তবে কেন আত্মহত্যা করেছেন, এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল বলে জানা গেছে সূত্রের বরাত। এ কারণে ভীষণ মানসিক যন্ত্রণায় ছিলেন। চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।শ্রীলঙ্কান বংশোদ্ভূত এ অভিনেত্রীর আগামী ১২ এপ্রিল জন্মদিন ছিল। জীবনের এই বিশেষ দিনের মাত্র কয়েকদিন আগেই নিজেকে শেষ করলেন তিনি। এছাড়া আগামী ২১ এপ্রিল দ্বিতীয় বিয়েবার্ষিকী ছিল তার।অভিনেত্রী সুভাষিনী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। সেখানে জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন। ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার।প্রসঙ্গত, সান টিভির জনপ্রিয় শো ‘কয়াল’র মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সুভাষিনীর। তার দুর্দান্ত অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়। এমনকি তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিতিও এনে দেয়। তার অভিনয় দেখে শুরু থেকেই ইন্ডাস্ট্রির অনেকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বর্ণনা করেছিলেন তাকে। কিন্তু হঠাৎ অল্প বয়সে তার এমন আকস্মিক সিদ্ধান্ত শোকস্তব্ধ করেছে সবাইকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে’
‘বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে’

বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। তাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির Read more

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস. এম. আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২
মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ১১০ লিটার দেশীয় চোলাই মদ ও Read more

‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন