দিনাজপুরের বিরামপুরে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ‘শাইখ স্পোর্টস’-এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় খেলোয়াড় ও সংগঠকদের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।গত শনিবার বিরামপুর বড় মাঠে ‘চ্যালেঞ্জ কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে পরাজয় মেনে নিতে না পেরে ‘হিরোস অফ এইচএসকে’ দলের অধিনায়ক হাবিব আহসান রিপন ও তাঁর দলবল লিটনের ওপর হামলা চালায়।সভায় বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্রীড়াঙ্গনে এ ধরনের সন্ত্রাসী আচরণ কাম্য নয়। একই সঙ্গে ঘটনার পর আয়োজক ‘বিরামপুর ক্রিকেটারস অ্যাসোসিয়েশন’-এর নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।সভায় ক্রীড়া সংগঠক মেজবাউল ইসলাম লাইজু, সাবেক ফুটবলার ইস্তামুল ইসলামসহ স্থানীয় ক্রীড়ামোদী ও উদীয়মান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বলেন, একটি সুষ্ঠু, Read more

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার যা বললেন চীনের প্রেসিডেন্ট

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে প্রথমবার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, শান্তি ফেরাতে সব পক্ষের Read more

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। Read more

শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই
বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

বান্দরবানের থানচিতে অবৈধ অস্ত্রপাচার রোধকল্পে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ Read more

ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা
ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা

ফিলিস্তিনের গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা। রবিবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন