আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রার্থিতা ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গন সরগরম করে তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।সোমবার (৬ এপ্রিল) ভূঞাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।মতবিনিময় সভায় অ্যাডভোকেট গোলাম মোস্তফা তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই আমি দলের সাথে যুক্ত রয়েছি এবং দুঃসময়েও রাজপথে ছিলাম। ২০১৪ সালের নির্বাচনে কারচুপির শিকার হলেও শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আমি জনগণের পাশেই আছি। জীবনের শেষ সময়টুকু আমি ভূঞাপুরের মানুষের খেদমতে উৎসর্গ করতে চাই।”প্রার্থিতা ঘোষণা করলেও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে তিনি জানান, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত। কারাবন্দি নেতা আব্দুস সালাম পিন্টুর প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা যে সিদ্ধান্ত দিবেন, আমি তা মাথা পেতে নিব। ইনশাআল্লাহ, শহীদ জিয়ার সৈনিকেরা এবার আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা বিএনপির সভাপতির এই ঘোষণা ভূঞাপুরের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে বেশ গুরুত্ব বহন করছে।সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ
মাত্র ১ হাজার টাকার পুঁজিতে ৮৮ বছরের বৃদ্ধের জীবনযুদ্ধ

সন্ধায় ক্লান্ত ঘামে ভেজা শরীর নিয়ে হাঁটছেন এক ফেরিওয়ালা। মাঝে মাঝে থেমে থেমে গামছা দিয়ে শরীরের ঘাম মুছার চেষ্টা করছিলেন। Read more

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনও সমঝোতা চূড়ান্ত করতে হলে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা— এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের সময় তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক Read more

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল শহর থেকে শুরু করে জেলার দশ উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে Read more

সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন