শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ছয় ঋতুর এই দেশে প্রত্যেক ঋতুর রয়েছে আলাদা রূপ ও বৈচিত্র্য। সেটি বহন করে এবারও শরৎ এসেছে। তীব্র গরম আর কাঠফাটা রোদে ময়ূরের মতো কাশফুলের পালকের অপরূপ সৌন্দর্য মন জুড়ায় সব বয়সী মানুষের।পাবনার ভাঙ্গুড়া উপজেলার পথের ধারে, গ্রাম-গঞ্জের জমির আইলে, পুকুরপারে, নদীর ধারে, মাঠে-ঘাটে শোভা পাচ্ছে কাশফুল। মূলত ছন গোত্রীয় এই ঘাস কমবেশি দেশের সব অঞ্চলেই দেখা যায়। কাশফুল পালকের মতো নরম এবং রং ধবধবে সাদা।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের কাশবনে এ সৌন্দর্য দেখতে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোরসহ আশপাশের জেলা ও উপজেলার ভ্রমণপ্রেমীরাও ভিড় করেছে। কাশফুল কাছে পেলেই ছবি তোলার হিড়িক পড়ে যায়। কেউ সেলফি তুলছেন, আবার কেউবা ভিডিও করছেন। সূর্যাস্তের সময় নদীতে গোধূলির লাল, একদৃষ্টে তাকিয়ে থাকার মতো। এর অপার সৌন্দর্যে নীরব সাক্ষী হতে চাইছে ভ্রমণপিপাসুরা।একসময় ভাঙ্গুড়া উপজেলার বড়াল ও গুমাণী নদীর ধারে, গ্রামগঞ্জে কাশফুল দেখা যেত। কালের বিবর্তনে এর পরিমাণ অনেক কমে গেছে। এখনও উপজেলার অষ্টমনিষা, খানমরিচ, দিলপাশার, মন্ডতোষসহ ভাঙ্গুড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা মেলে নান্দনিক সৌন্দর্যের কাশফুল। কাশফুলের গাছগুলো প্রাকৃতিকভাবেই জন্ম হয়। বেড়ে ওঠার সময় চোখে না পড়লেও ফুল ফোটার সঙ্গে সঙ্গেই সবার দৃষ্টি আকর্ষণ হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুতে উমামার নেতৃত্বে আসছে স্বতন্ত্র প্যানেল
ডাকসুতে উমামার নেতৃত্বে আসছে স্বতন্ত্র প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ Read more

কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?
কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?

'পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রুপা থাকে কিংবা বাজার Read more

ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি
ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ-রানি

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। Read more

পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি
পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন