মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তেহরান থেকে এএফপি জানিয়েছে, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানায়, ‘খার্গ দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে।’ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র।সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন।গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে।সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে।এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩ হাজার ৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ
জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।রোববার Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ Read more

আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন