নারায়ণগঞ্জে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুই হাসপাতালকে পাঁচ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতা—এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।শহরের পলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় র‍্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে জমি নিয়ে বিরোধে দখলচেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ
টঙ্গীতে জমি নিয়ে বিরোধে দখলচেষ্টা ও হুমকি, থানায় অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দখলচেষ্টা, হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী থানায় Read more

ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

শিক্ষা খাতে ন্যায্য দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, Read more

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

শেষ হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, নেয়া হলো যেসব সিদ্ধান্ত
শেষ হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, নেয়া হলো যেসব সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের গত ৪৭ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন