কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শহরের চন্ডিবের খান বাড়ি এলাকায় সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগম পলিথিনে মোড়ানো নবজাতকটিকে দেখতে পান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।সুখতারা বেগম বলেন, আমার স্বামী হেলাল উদ্দিন বাইরে গিয়ে বালুর মাঠে পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। পরে আমাকে জানালে আমরা দুজন মিলে পলিথিন খুলে দেখি একটি (ছেলে) নবজাতক। তখনও বাচ্চাটি জীবিত ছিল। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাই।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো নবজাতককে উদ্ধার করে সন্তানহীন এক দম্পতি হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকটিকে সুস্থ করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এক দম্পতি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। একদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী Read more

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদউল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী Read more

সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

গুটি আম পাড়ার মধ্যে দিয়ে নওগাঁয় সংগ্রহ শুরু
গুটি আম পাড়ার মধ্যে দিয়ে নওগাঁয় সংগ্রহ শুরু

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গুটি আম নামানোর মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে আম সংগ্রহ মৌসুম।বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে Read more

কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম
কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজীগঞ্জ-বাতিরঘাট সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শেষ হওয়ার Read more

৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু

বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন