পাবনার চাটমোহরে বিলের মধ্যে স্বামী স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে স্কিম ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী গ্রামের বিলের স্কিম ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষনা বেক্ষনের দায়িত্বে ছিলেন পাশের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। সে দীর্ঘ দিন যাবৎ এই ডিপটিউবওয়েল দেখা শুনা রক্ষনা বেক্ষন ও রাতে সেখানে থেকে পাহারা দিতেন। রবিবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে স্ত্রীসহ ঘুমন্ত অবস্থায় আনিসকে ১০/১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা ডিপটিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।সকালে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন Read more

ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম
ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম

দেশের তিনটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা Read more

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন
ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে Read more

‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

নিষেধাজ্ঞার ২৫ দিনেও চাল পায়নি তালতলীর জেলেরা
নিষেধাজ্ঞার ২৫ দিনেও চাল পায়নি তালতলীর জেলেরা

সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার ২৫ দিন পার হলেও ভিজিএফের খাদ্যসহায়তা (চাল) পাননি বরগুনার তালতলী উপজেলার ৮ হাজার ৭৯৯ Read more

চীনের আমন্ত্রণে ঢাকা ছেড়েছে বিএনপি প্রতিনিধি দল
চীনের আমন্ত্রণে ঢাকা ছেড়েছে বিএনপি প্রতিনিধি দল

চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।প্রতিনিধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন