চুয়াডাঙ্গার জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তীল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জীবননগর কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।এসময় তিনি বলেন, কৃষকদের মাঝে যে কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনারা এগুলো সঠিক ব্যবহার করছেন কি-না এই বিষয়ে তদারকি করার জন্য আমাদের বিশেষ মনিটরিং টিম আছে। তারা এগুলো দেখভাল করবেন।তিনি আরও বলেন, এখন কৃষকদের পাম্পে ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকেরা যেন সহজেই তেল পেতে পারে সেজন্য তাদেরকে প্রত্যায়ন দেওয়া হবে। প্রত্যায়ন পত্র দেখিয়ে বাজারের এজেন্ট পয়েন্ট থেকে তেল নিতে পারবে। তবে কোন প্রকার তেলের অবৈধ মজুদ করা যাবে না। এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জীবননগর কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষকের ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ কৃষকের ৫ কেজি পাটের বীজ, ২০০ কৃষকের ৫ কেজি মুগের বীজ ও ১৩০ জন কৃষকের ১ কেজি করে তিলের বীজ বিতরণ করা হবে। তাছাড়াও প্রতিটি কৃষকের ডিএপি ও পটাশ সার দেওয়া হবে।কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক
গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

যশোর কেন্দ্রীয় কারাগারের এক সিভিল স্টাফ আব্দুস সামাদের (ব্ল্যাক স্মিথ) ডান হাতের বগলে লুকিয়ে রাখা ১২০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছেন।সোমবার Read more

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক
কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার Read more

ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার
ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৪৬০টি ড্রোন ও ১৯ মিসাইল হামলা করেছে তারা। এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন