সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক। তিনি বলেন ‘তথ্যগত বিভ্রান্তি বা আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূর্বের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে এ দুঃখ প্রকাশ করেন তিনি ।পোস্টে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  সম্প্রতি জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে দেওয়া একটি আলোচনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমিনুল হক বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিভা তুলে ধরা। এটি ছিল তার ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আলোচনা, যার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তবে কিছু ক্ষেত্রে বক্তব্যটি অপব্যাখ্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।এ সময় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, তার বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা বিভ্রান্তিকরভাবে প্রচার না করার জন্য।প্রসঙ্গত, সম্প্রতি একটি আলোচনায় আমিনুল হক স্মৃতিচারণ করতে গিয়ে জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন দারুণ ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে চেলসির বয়সভিত্তিক দল থেকে ডাক পেয়েছিলেন। তবে পরিবার তাকে পেশাদার ফুটবলের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন, যার প্রেক্ষিতেই এ স্ট্যাটাস দিলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত
ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত

চব্বিশের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান নেওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত Read more

অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান
অর্থনৈতিক ক্ষতির ছায়া কাটিয়ে পুনরায় উৎপাদনে দেশের বৃহৎ সার কারখান

প্রায় সাত মাসের দীর্ঘ বন্ধ অবস্থা কাটিয়ে অবশেষে চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সংকটে মুখ Read more

দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ
দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে Read more

মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট
মুন্সীগঞ্জে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু দিয়ে জমির শ্রেণি পরিবর্তন ও ভরাট করায় বিপুল পরিমাণ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনশন
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং ভিসির পদত্যাগের দাবিতে  অনশন শুরু করেছে ঢাকা কলেজের সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন