ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।জানা গেছে, শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫) তার ছেলে ফয়সাল হোসেন (২৫) সাথে নিয়ে গ্রামের মাঠে কাজ করতে যান। এ সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে মায়ের নিকট ঘটনা জানায় ছেলে ফয়সাল। এ সময় স্থানীয় ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ফয়সাল ছোট বেলা থেকেই  মানসিক প্রতিবন্ধী ।সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত ফয়সালকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া Read more

৯ জুলাই: নামাজের সময়সূচি
৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ ইংরেজি, ২৫ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ Read more

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। হারের Read more

ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার
ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

'প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে' - এমন ঘোষণা দেওয়া কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাও. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন