টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা।ওসি মামুনকে মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবা প্রদান এবং রেকর্ড সংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।এছাড়া, হত্যা মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলামকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ পুরস্কার আমাকে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।উল্লেখ্য, ওসি আব্দুল্লাহ আল মামুন ২০২৫ সালের ৮ ডিসেম্বর মির্জাপুর থানায় যোগদান করেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ
আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে Read more

গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। শনিবার (০৩ জানুয়ারি) রাতে Read more

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা Read more

জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান
জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক Read more

বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন