ক্লাব বিশ্বকাপে এক নাটকীয় রাত উপহার পেয়েছে ফুটবল ভক্তরা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তের নাটকীয় গোলে জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। অন্যদিকে ৭ গোলের এক থ্রিলারে জয় নিয়ে মাঠ ছেড়েছে আরেক ইউরোপিয়ান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ধরাশায়ী হওয়ার রীতিমতো ছন্নছাড়া হয়ে পড়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরির বিপক্ষে ড্র করে চাপে পড়ে তারা। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না লাউতারো মার্তিনেজদের সামনে। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ওয়াশিংটনের লুমেন ফিল্ডে উরাওয়া রেডসের মুখোমুখি হয় ইন্টার মিলান। যেখানে শুরুতেই চমক দেখায় উরাওয়া। ম্যাচের ১১তম মিনিটে রায়োমা ওয়াতানাবের গোলে এগিয়ে যায় জাপানি ক্লাবটি। প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ পেলেও ব্যর্থ হয় ইন্টার। ৭৮ মিনিটে অধিনায়ক লাউতারো মার্টিনেজের দারুণ শটে সমতায় ফেরে তারা।তবে নাটক তখনও শেষ হয়নি। ম্যাচ যখন ড্রয়ের পথে ঠিক তখনই চমক দেখায় মিলান। ম্যাচের যোগ করা সময়ে জটলার মধ্য থেকে গোল আদায় করে ইন্টার মিলানকে ২-১ গোলের জয় এনে দেন কারবনি।এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে রয়েছে ইন্টার। অন্যদিকে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে উরাওয়া রেডস।অন্যদিকে দিনের আরেক ম্যাচে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকান ক্লাব মামেলোদি সানডাউনস। সাত গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে জার্মান ক্লাবটি। ডর্টমুন্ডের পক্ষে গোল করেছেন ফেলিক্স এনমেচা, সেরহউ গুইরাসি, জোব বেলিংহ্যাম। আর একটি গোল এসেছে সানডাউনসের খেলোয়াড় খুলিসো মুদাউয়ের আত্মঘাতী শটে। সানডাউনসের হয়ে জালে বল পাঠিয়েছেন লুকাস রিবেইরো কস্তা, ইকরাম রেইনার্স ও লেবো মোথিবা।এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে উঠেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সানডাউনস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। সোমবার (৫ জানুয়ারি) Read more

গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী
গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি গোটা ভারতকে গুজরাট বানাতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছরে Read more

পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি
পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি

জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে একযোগে পাঁচ জেলায় ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। লালমনিরহাট, Read more

ত্রাণের বহর নিয়ে গাজার দিকে তুরস্কের সহায়তা জাহাজ
ত্রাণের বহর নিয়ে গাজার দিকে তুরস্কের সহায়তা জাহাজ

ত্রাণের খাবার ও শিশুদের জন্য বিশেষায়িত খাদ্য পৌঁছে দিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় রওনা দিয়েছে তুরস্কের সহায়তা জাহাজ।বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে Read more

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন