প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা করেছেন তিনি।আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।’ সেই সঙ্গে দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা গ্রেপ্তার
তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।রবিবার (২১ ডিসেম্বর) বেলা প্রায় সাড়ে ১২ টার Read more

হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপর, বাঁধে ধস
হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপর, বাঁধে ধস

হবিগঞ্জে কালনী, কুশিয়ারা ও খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ৫ দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে Read more

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) এ তদন্ত কমিটি গঠন করা Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা
সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনকে আসামি করে মামলা

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও Read more

খাগড়াছড়িতে অপহৃতদের খোঁজে যৌথবাহিনীর অভিযান, আটক ৭
খাগড়াছড়িতে অপহৃতদের খোঁজে যৌথবাহিনীর অভিযান, আটক ৭

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।অভিযানে জেলা সদরের ভাইবোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন