ক্রিকেটে আন্তর্জাতিক অধ্যায় শেষ না করেই সংসদে পা রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই কারণে গত ২ বছর ধরে দেশে ফিরতে পারছেন না তিনি। এসবের মাঝেই আবারও রাজনীতিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন সাকিব।সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, রাজনীতি থেকে তিনি সরে যাননি। বরং সময় ও পরিস্থিতি অনুকূলে এলে আবারও সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।তিনি বলেন, রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। তার মতে, রাজনীতি এমন একটি জায়গা যেখান থেকে বড় পরিবর্তন আনা সম্ভব। তাই মানুষের জন্য কাজ করার সুযোগ থাকলে সেই পথেই হাঁটতে চান তিনি।বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, সেটা আমার ভালো লাগবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আশাবাদী সাকিব। তার ভাষ্য, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমি আশা করি ভবিষ্যতে এমন একটা অবস্থা আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে।ফলে এই মুহূর্তে রাজনীতির চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরা এবং ক্রিকেট চালিয়ে যাওয়াই এখন তার প্রধান লক্ষ্য।সব মিলিয়ে, রাজনীতি থেকে দূরে সরে না গিয়ে বরং সময়ের অপেক্ষায় আছেন সাকিব। পরিস্থিতি অনুকূলে এলেই আবারও সেই অধ্যায়ে ফিরতে পারেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ
ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ

ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া ও এর পারমাণবিক প্রভাব নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) Read more

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন