রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের চার শিক্ষার্থী ইউরোপের দেশ জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ওই চার শিক্ষার্থী।শিক্ষার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের দুই শিক্ষার্থী ফারহানা সেতু ও সবিতা রানী রায়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এই তিনজন জার্মানির ইঙ্গোলস্টাড শহরের ক্যাথলিশে ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনাল রিসার্চ (বিএওআর)’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার সুযোগ পেয়েছেন।অন্যদিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দিগন্ত সাহা জার্মানির উফপারটাল শহরের বার্গিশে ইউনিভার্সিটিতে ‘অ্যাপ্লাইড ইকোনমিক্স’ বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ পেয়েছেন।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমার জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালের ১৫ তারিখে, যখন আমি জার্মান দূতাবাসে ভিসার সময় নিই। পরে জানতে পারি, ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ অপেক্ষার সময় রয়েছে। সেই সময় থেকেই আমি ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে থাকি প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা এবং মানসিকভাবে নিজেকে তৈরি করা সবকিছুর দিকেই মনোযোগ দিই।তিনি আরও বলেন, আইইএলটিএসের প্রস্তুতিও শুরু করি। এরপর জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা এবং জার্মান ভাষা শেখা শুরু করি। যেহেতু সামার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তাই আমি যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ ছিল, প্রায় সবগুলোতেই আবেদন করি।তবে ফলাফল পেতে দেরি হওয়ায় স্বাভাবিকভাবেই আমার উদ্বেগ বাড়ছিল। আমি আটটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। সর্বশেষ ক্যাথলিশে ইউনিভার্সিটি আইখস্ট্যাট-ইঙ্গোলস্টাড থেকে ‘বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনস রিসার্চ (বিএওআর)’ প্রোগ্রামে অফার লেটার পাই। সব দিক বিবেচনা করে আমি সেখানেই পড়ার সিদ্ধান্ত নিই।জুনিয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করুন, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন, একটি বাস্তবসম্মত ও স্মার্ট পরিকল্পনা তৈরি করুন এবং তা নিয়মিতভাবে বাস্তবায়ন করুন। তাহলে ইনশাআল্লাহ, আপনিও আপনার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, নিশ্চয়ই এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় সুসংবাদ। তাদের এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এসব সুযোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করবে। আমরা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে একটি বরাদ্দ দেওয়া শুরু করেছি। গত বছরও দিয়েছি, এবারও দেব। এ জন্য আমরা তালিকা প্রস্তুত করছি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং Read more

ইরানের ফাঁদে মোসাদের ৬ দুর্ধর্ষ গুপ্তচর
ইরানের ফাঁদে মোসাদের ৬ দুর্ধর্ষ গুপ্তচর

ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি Read more

সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে
সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে চালক হেলপারসহ অন্তত ৫০ Read more

হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ
হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য Read more

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।সংবাদমাধ্যম বিসনাউ Read more

কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লা সদর দক্ষিণে একটি নার্সারি থেকে তাজুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন