গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী তাকওয়া পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনিবাসটি ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।জিএমপি কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহতদের মরদেহ শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা Read more

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের Read more

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে
ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনও Read more

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি
বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি

আসন্ন পুজোর আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন।মঙ্গলবার(২৯ জুলাই) কলকাতার 'ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন' Read more

সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন
সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন