টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী।নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন টুকুকে বিজয়ী করার লক্ষ্যেই এবং সবাই মিলেই তার পক্ষে কাজ করবেন।অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপি কখনও ক্ষমতার লোভে রাজনীতি করে না; বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন, এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা।’আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচনে দেশ কার হাতে যাবে, তা নির্ধারিত হবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।’এ সময় সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার
হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার

সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এখানেও তার সঙ্গী হয়েছিল Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী Read more

সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর Read more

মাদারীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করল সেনাবাহিনী
মাদারীপুরে অস্ত্রসহ দুই যুবককে আটক করল সেনাবাহিনী

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর Read more

আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ
আওয়ামী লীগ ১৬ বছর দেশকে শোষণ করেছে: সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য Read more

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল রিসেলার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন