চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে ভিকটিমদের উদ্ধার ও দালালদের আটক করা হয়।পুলিশ জানায়, উদ্ধারদের মধ্যে কয়েকজন পূর্বে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থান করতেন। প্রায় ৭ থেকে ৮ মাস আগে তারা সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন।পরবর্তী সময়ে পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন। এ চক্রের সদস্য যশোর জেলার মনিরামপুর থানার রাজঘাট এলাকার শফি (৫০) এর মাধ্যমে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন (৪৫) ও ইসরাফিল হোসেন (২৮) এর সঙ্গে তাদের যোগাযোগ হয়।দালালরা ভিকটিমদের ভারতে নিয়ে কার্টুন তৈরির ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখায় এবং এ জন্য মোট ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে।পুলিশ জানায়, শনিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়ে দালালরা তাদের ভারতে পার না করে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়।এ সময় রাকিব মোল্লা নামে এক ভিকটিমকে মারধর করে তারা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্য ইসরাফিল (৩২) ও মো. উজ্জ্বল হোসেনকে (৪০) গ্রেফতার করে। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন, রাকিব মোল্লা (৩৭), তার স্ত্রী নাইস মিনা খানম (৩০), লিমন মোল্লা, সাথী খাতুন (২৫), রিহান মোল্লা, ফাতেমা খাতুন (১০), ফারিয়া খাতুন (২) ও ইসমাইল মোল্লা (১)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ বলেন, উদ্ধারদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । এ ঘটনায় জীবননগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা
বরিশালে নাগরিকতা জোট বিষয়ে মতবিনিময় সভা

নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পের সহযোগিতায় বরিশালে নাগরিকতা বিষয় নিয়ে স্থানীয় মিডিয়া অ্যাসোসিয়েশনের সাথে জোট মতবিনিময় সভা Read more

জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১) নামের এক যুবকের লাশ নিখোঁজের ২৩ ঘণ্টা পর Read more

খালি পেটে অ্যালোভেরা জুসের উপকারিতা
খালি পেটে অ্যালোভেরা জুসের উপকারিতা

অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। শতাব্দী ধরে অ্যালোভেরা বিস্ময়কর নিরাময় বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক উপকারিতার জন্য পরিচিত। ভেষজ উদ্ভিদ Read more

মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে
মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বঙ্গবন্ধু Read more

নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা
নেত্রকোনায় সরকারি হাসপাতালে মিলছে না এম্বুলেন্স সেবা

নেত্রকোনা জেলা সদর হাসপাতালসহ বেশিরভাগ সরকারি হাসপাতালেই মিলছে না এম্বুলেন্স সেবা। কোথাও নষ্ট কোথাও নেই চালক। রেফার্ড করা রোগীদের বেসরকারি Read more

নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন