বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনা ঘটছে। এ ঘটনায় কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে উদ্বেগ বেড়েই চলেছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের তৎপরতায় গত ছয় মাসে দেড় শতাধিক বাংলাদেশি জেলে জিম্মি হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এসময় জালসহ আরও অন্তত ৫০টি ফিশিং ট্রলার জব্দ করেছে তারা।এদিকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে গিয়ে তাদের নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ছবি ও তথ্য প্রকাশ করছে। সেখানে দাবি করা হচ্ছে, মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে জেলেদের আটক করা হয়েছে। তবে গত পাঁচ মাসে যাদের আটক করা হয়েছে, তাদের কাউকেই এখনো ফেরত দেওয়া হয়নি।সবশেষ আজ (বৃহস্পতিবার) সকালে সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার কাছে আবারও ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গভীর সাগর থেকে মাছ ধরে ফেরার পথে নাফ নদীর মোহনা সংলগ্ন দেশীয় জলসীমার কাছাকাছি নাইক্ষংদ্বীয়া এলাকায় দুটি ট্রলার থামিয়ে জেলেদের জিম্মি করা হয়।এই ঘটনার কয়েক ঘণ্টার পরই আরাকান আর্মি পরিচালিত একটি ফেইসবুক পেইজ থেকে ওই জেলেদের আটক করার ছবি প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে ট্রলারসহ জেলেদের আটক করা হয়েছে। আটক হওয়া ট্রলার দুটি শাহপরীরদ্বীপের বাসিন্দা রাশেদ ও মোহাম্মদ ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।এবিষয়ে শাহপরীরদ্বীপ ফিশিং ঘাটে বোট মালিক সমিতি ও স্থানীয় জেলেরা সময়ের কণ্ঠস্বরকে জানায়, সাগর ও নদীতে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা যেভাবে বাংলাদেশী জেলেদের উপর তান্ডব চালাচ্ছে। তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশী জেলেরা মাছ শিকার করা বন্ধ করে দিবে।দ্বীপের জেলে পাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী সৈয়দ আলম আক্ষেপ প্রকাশ করে বলেন, তাদের এলাকার জেলে পরিবারের সদস্যরা প্রতিনিয়ত আতংকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে আটক থাকা স্বজনেরা কবে ফিরবেন, সেই অপেক্ষায় পরিবারের সদস্যদের চোখের জল থামছে না।টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নাফনদী ও সাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া বাংলাদেশী জেলেদের স্বদেশ ফেরত আনতে সংশ্লিষ্ট বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।’জেলেদের সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের দেশের ছেলেদেরকে আরো বেশি সচেতন হতে হবে। কারণ নিজ দেশের জলসীমা অতিক্রম করে অন্য দেশের জলসীমায় প্রবেশ করা অন্যায়। ঘটে যাওয়া ঘটনার বিষয় নিয়ে দেশীয় জলসীমায় দায়িত্বরত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি।’দীর্ঘ দিন আটক থাকা জেলেদের ফেরত আনতে মিয়ানমার সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান এই কর্মকর্তা। এবিষয়ে সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো.আজিম সময়ের কণ্ঠস্বরকে বলেন, গত কয়েক মাস ধরে সাগরে স্থানীয় জেলেদের উপর মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লাগাতার তান্ডবে স্থানীয় জেলেরা দিশেহারা হয়ে পড়েছে। উপকুলীয় এলাকার বেশী সংখ্যক জেলে আরাকান আর্মির ভয়ে সাগরে মাছ শিকারে যেতে রাজি হচ্ছে না বলেও জানান তিনি।উল্লেখ্য, চলতি বছরের গত জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ১৬০ জন বাংলাদেশি জেলে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এরমধ্যে একজন জেলেকে ফেরত দেয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্তত ১৩টি স্টেশনে আজ Read more

ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থীর
ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।মঙ্গলবার Read more

পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য হঠাৎ করে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক Read more

বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
ধামইরহাটে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন