জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। অনেক বিষয়ে আমরা একমত হতে পেরেছি, যদিও কিছু বিষয়ে এখনো আলোচনা প্রয়োজন।’রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১৫তম দিনের আলোচনার সূচনায় তিনি এ কথা বলেন।আলী রীয়াজ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ের শেষের দিকে একটি সমন্বিত সনদে পৌঁছানো। এই উদ্যোগে আপনাদের সহযোগিতা যেমন দরকার, তেমনি জনগণের প্রত্যাশাও আমাদের অনুপ্রেরণা।’তিনি আরও জানান, উচ্চকক্ষ গঠন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কমিশনকে দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ধরনের সমঝোতা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা প্রয়োজন।তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম এই সপ্তাহে একটি চূড়ান্ত মতামতে পৌঁছাতে পারব, তবে বিষয়টি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে কমিশন মনে করছে।’তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলী রীয়াজ জানান, গত কয়েক দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এনসিপির কাছ থেকে। এসব প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত সুপারিশ তৈরি করা হয়েছে, যা আজকের আলোচনায় উপস্থাপন করা হয়।তিনি বলেন, ‘গত ১৪ বছরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা নিয়ে যে সংগ্রাম হয়েছে, সেই পথ পেরিয়ে এখন আমরা একটি সাধারণ অবস্থানে পৌঁছাতে পেরেছি। প্রধান উপদেষ্টার কাঠামো নিয়েও সহমতের জায়গায় পৌঁছানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর সম্প্রতি আমরা আরেকটি অভ্যুত্থান দেখতে পেলাম নেপালে। নেপালের জেন-জিদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেশটির Read more

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৩৮ জন নিহত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই Read more

হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা Read more

কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক
কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক

কিশোরগঞ্জ এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় মোঃ আলমগীর খা (৩৪) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক Read more

সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার
সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার

ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় Read more

খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ, ভোটযুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত
খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ, ভোটযুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত

আসন্ন খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনকে ঘিরে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ের রাজনীতি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন