গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা এলাকায় জমি লিখে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সুজন মাহমুদ নামের এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সুজন মাহমুদের বাবা কফিল উদ্দিন। তিনি জানান, প্রায় চার বছর আগে তার ছেলে সুজন মাহমুদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে বসবাস শুরু করেন। আড়াই বছর আগে সুজন ক্যান্সারে আক্রান্ত হলে দেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। সর্বশেষ রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ ভোরে তিনি মারা যান।পরিবার সূত্রে জানা যায়, সকালে মরদেহ গ্রামের বাড়ি উত্তর লস্করচালা এলাকায় নিয়ে গেলে নিহতের স্ত্রী ও তার স্বজনরা জমি লিখে না দেওয়া পর্যন্ত দাফনে বাধা দেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।কফিল উদ্দিন আরও অভিযোগ করেন, এ সময় ছেলের মরদেহ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে ‘লাশ ফেলে পালিয়ে যাওয়ার’ মতো মিথ্যা প্রচারণাও চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি বলেন, পরবর্তীতে নিহতের বোন সেতু বেগম সম্পত্তি লিখে দেওয়ার আশ্বাস দিলে একই দিন সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন নিহতের পরিবার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার জানা যেতে পারে। গতকাল বুধবার Read more

বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।শনিবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা Read more

প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার
প্রতি রাতেই মদ চান অভিনেত্রীর স্বামী, বাড়িতেই রয়েছে বার

ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠী। তার মিষ্টি স্বভাবের সহজেই মন কেড়ে নেয় দর্শকদের। ২০১৭ সালে অভিনেতা বিবেক দাহিয়াকে Read more

নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?
নিয়মিত যত্ন নিয়েও চুল ঝরা বন্ধ হচ্ছে না! বিশেষ রোগে আক্রান্ত নন তো?

চুলের আগা থেকে গোড়া, সমস্ত সমস্যার মূলে যে মাথার ত্বক, সে কথা অনেকেই ভুলে যান। তাই মাথার ত্বককে সুস্থ রাখাই Read more

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর Read more

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন