হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন, নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন। কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। চলবে ২১ এপ্রিল পর্যন্ত।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে জেলার প্রায় ৭২ হাজার ৮৭৪ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার্চ মাসে জেলায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাই অভিভাবকদের দ্রুত নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
