পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে পুলিশ।শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মো. হানিফ, নগর ভাউলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মো. মিস্টার (২৩), টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মো. রনি ইসলাম (২৪), ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫), ভাউলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির (৩৪)।এছাড়া পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মোঃ মামুনুর রশিদ; বড়শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার সাব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মো. জহিরুল।এদিকে নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগম (৭৫) এর কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ট্যাপেন্ডাডলসহ গ্রেফতার তাহমিনা বেগমের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো
যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে মাদক পাচার নির্মূল করার নামে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি Read more

সাংগ্রাই উৎসব উপলক্ষে অনুদান ও মানবিক সহায়তা
সাংগ্রাই উৎসব উপলক্ষে অনুদান ও মানবিক সহায়তা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আসন্ন মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা প্রদান করা Read more

গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের
গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের

ফিলিস্তেনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার Read more

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা
‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল'টা অনুসরণ করছে, আওয়ামী লীগের Read more

রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ
বাংলাদেশে-আফগানিস্তান সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন