দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বিকেল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত সাত দিনে এ অভিযানে পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।এর আগে গতকাল শনিবার শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দের বিক্ষোভকারীরা। শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদির স্মরণে শোকপ্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানান বার্তা।সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দেন। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা
প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। কক্সবাজারের রামু উপজেলার Read more

মিরসরাইয়ে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩’শ ৯৯
মিরসরাইয়ে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩’শ ৯৯

সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ২০২৫। এবারে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি, দাখিল ও Read more

সরকারি গাড়িতে হাই-অকটেন নিষিদ্ধ করল পাকিস্তান
সরকারি গাড়িতে হাই-অকটেন নিষিদ্ধ করল পাকিস্তান

সরকারি খরচ কমাতে আরও কঠোর পদক্ষেপ নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২৩ মার্চ) তিনি সরকারি সব গাড়িতে উন্নতমানের পরিশোধিত Read more

ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের Read more

সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা
সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা

ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও মধুখালী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে Read more

চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির
চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনপ্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের সদস্য ও আইটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন