বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৪ মে) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বলেছেন, নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চেয়েছেন।তিনি বলেন, নির্বাচন কবে, কতো তাড়াতাড়ি হবে। সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলের। সেজন্য তো সবাই অপেক্ষা করছে, শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছেন। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছেন তারা। সমাপ্তি করতে হবে, এটি প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটি ভিন্ন আলোচনা।  তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করব আমরা- বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে। তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজও আন্তর্জাতিক অপরাধ Read more

চট্টগ্রামে সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা: রাতেই এক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা: রাতেই এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সময়ের কন্ঠস্বরের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা Read more

রাশিয়ার কাছ থেকে কেনা শহরেই পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
রাশিয়ার কাছ থেকে কেনা শহরেই পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায়; যে স্থানটি এমনিতেই ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট Read more

দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেপরোয়া ও দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন